শতবর্ষ পরও ভালোবাসবো
- মোহাম্মাদ নেছার উদ্দিন - প্রিয়তমা
হে আমার প্রিয়তমা আমি সব সময় তোমাকে ভালোবাসবো,
তুমি যতবার ডাকবে আমি ততবারই তোমার কাছে আসবো।
যা করলে পাবো তোমায় তাই করবো আমি,
শত বছর পরেও বলবো তোমায় ভালোবাসি।
যত কিছু হোক না কেন আমি থাকবো তোমার,
আবার ভালোবেসে তুমিও হয়ে যাও আমার।
চলে গেছো তাতে কি, ফিরে আসতে নেই মানা,
আমি আজও খুজি তোমার মাঝে আমার ভালোবাসা।
শত কষ্ট দিয়ে এসো আবার ফিরে,
আমার শত স্বপ্ন শুধু তোমায় ঘিরে।
যতদিন পরে বল ভালোবাসি তোমায় আমি,
শত বছর পরে বলবো তোমায় আমি ভালোবাসি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।